ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌগাছায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ২৩ নভেম্বর ২০২৪
চৌগাছায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার 
গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক

যশোরের চৌগাছা উপজেলার ৩নং সিংহঝুলি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩নভেম্বর) দুপুরে চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল চৌগাছা শহর থেকে তাকে হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে এদিন সন্ধ্যায় চৌগাছা থানার একটি চাঁদাবাজির (গত ২ অক্টোবর দায়ের হওয়া) মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে যশোর আদালতে প্রেরণ করে।

হামিদ মল্লিক ২০২১ সালের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় সেসময় তাকে উপজেলা যুবলীগ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উভয় আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

Advertisement

মামলার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার এসআই সুরঞ্জিত বলেন, চেয়ারম্যান হামিদ মল্লিককে আদালতে পাঠানো হয়েছে। মামলা তদন্তের স্বার্থে তাকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

চৌগাছা থানার ওসি মো. পায়েল হোসেন বলেন, একটি চাঁদাবাজির মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!