ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বকেয়া বেতনের দাবি

ফের শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৭, ২৪ নভেম্বর ২০২৪
ফের শ্রমিকদের কর্মবিরতি
বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি। ছবি: ডেইলি বাংলাদেশ

বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কারখানার মূল ফটকের সামনে জড়ো হন তারা। পরে তারা ঢাকার শ্রম ভবনের অভিমুখে যাত্রা করেন।

নারী শ্রমিক আন্না ও তাসলিমা জানান, চলতি মাসের ২০ তারিখের মধ্যে একমাস ১৫ দিনের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে সেই সময়সীমা পার হলেও বেতন পরিশোধ করা হয়নি।

Advertisement

শ্রমিক নেতাদের অভিযোগ, মালিকপক্ষ বারবার বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলেও নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করেনি। 

শ্রমিক ফেডারেশনের এক নেতা জানান, বকেয়া বেতনের দাবিতে আমরা এরই মধ্যে একাধিকবার আন্দোলন করেছি। মহাসড়ক অবরোধের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি।

তিনি আরো বলেন, বিগত সময়ে বিজিএমইএ ভবনে মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া বেতন নিয়ে আলোচনা হলেও কার্যকর কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এবার শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে তৃতীয়বারের মতো শ্রম ভবনে যাচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!