ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার দাবিতে কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৬, ২০ নভেম্বর ২০২৪
শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার দাবিতে কর্মবিরতি
মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলায় একটি কারখানার মালিকপক্ষের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও সংবাদ সম্মেলন করেছেন ফু ওয়াং ফুড লিমিটেডের শ্রমিকরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত ওই কারখানার শ্রমিকরা আন্দোলনে অংশ নিয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা।

শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি।

Advertisement

তারা জানান, গত ২ অক্টোবর এক দফা আলোচনায় বসা হলেও কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। 
শ্রমিকদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বেতনের বৈষম্যসহ নানা অসংগতির শিকার হচ্ছেন। সম্প্রতি মালিকপক্ষ ৭ শ্রমিকের নাম উল্লেখ করে মোট ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত রেখে একটি মামলা, একটি সাধারণ ডায়েরি ও একটি অভিযোগ করেছে। এসব মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। যতক্ষণ পর্যন্ত সব মামলা প্রত্যাহার করা না হবে, ততক্ষণ তারা কাজে ফিরবেন না।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, ওই কারখানার কর্মকর্তাদের মারধরের ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা করেছে। আমরা কারখানার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তদন্ত করছি। যারা প্রকৃত দোষী, তাদের আইনের আওতায় আনা হবে। নির্দোষ বা নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!