গ্রেফতার সোহাগ মহিপুর থানার লতাচাপলী ইউপির মুসুল্লীয়াবাদ গ্রামের আবু সালেহর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সোহাগের। এরই মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন প্রেমিকা।
.png)
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে আরেক দফা ধর্ষণের উদ্দেশ্যে প্রেমিকার বাসায় গেলে স্থানীয় জনতা তাকে আটক করেন। পরে প্রেমিকা বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে লতাচাপলীর আজিমপুর এলাকা থেকে গ্রেফতার করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।