ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পদ্মা সেতু হয়ে খুলনায় পৌঁছেছে ট্রায়াল ট্রেন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ২৪ নভেম্বর ২০২৪
পদ্মা সেতু হয়ে খুলনায় পৌঁছেছে ট্রায়াল ট্রেন
ছবি: সংগৃহীত

পদ্মা সেতু পার হয়ে খুলনায় পৌঁছেছে পরীক্ষামূলক তৃতীয় ট্রায়াল ট্রেন। রোববার দুপুর ১টা ১০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছায় ট্রেনটি। এ সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। ১২ বগি নিয়ে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।  

রেলপথ বিভাগের সচিব আবদুল বাকি, রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত হোসেন, রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রায়াল ট্রেনে যাত্রী ছিলেন।

রেলপথ বিভাগের সচিব আবদুল বাকি বলেন, আমরা সফলভাবে তিনটি ট্রায়াল সম্পন্ন করেছি। দেখলাম তিন ঘণ্টা ৪৫ থেকে ৫০ মিনিট সময় লেগেছে। আমাদের পরিকল্পনা আছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাণিজ্যিকভাবে এ রুটে ট্রেনের যাত্রা শুরু করা।

ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের পদ্মবিলা স্টেশন পর্যন্ত ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ট্রেনটি চলবে। যশোরের পদ্মবিলা থেকে সিঙ্গিয়া হয়ে খুলনা পর্যন্ত ৭৫ কিলোমিটার গতিতে ট্রেনটির চলার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!