ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে গ্যাসের পাইপ কিনতে না চাওয়ায় শিক্ষার্থীকে মারধর

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৭, ২৫ নভেম্বর ২০২৪
যশোরে গ্যাসের পাইপ কিনতে না চাওয়ায় শিক্ষার্থীকে মারধর
যশোরে গ্যাসের পাইপ কিনতে না চাওয়ায় শিক্ষার্থীকে মারধর- সংগৃহীত ছবি

গ্যাস চুলার পাইপ কিনতে না চাওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এতে ঐ এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় মাইকপট্টিসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইকপট্টি এলাকায় গ্যাসের পাইপ কেনার জন্য ইলেকট্রনিক্স দোকানে আসেন যবিপ্রবির ইইই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সজীব। দোকানের কর্মচারী পাইপের দাম ৫০০ টাকা চাওয়ায় পণ্যটি কিনতে অস্বীকৃতি জানান মেহেদী। পরে দোকানের কর্মচারী ঐ শিক্ষার্থীকে আটকে রেখে মারধর করে। 

Advertisement

এ ঘটনা জানাজানির পর যবিপ্রবিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাইকপট্টি এলাকায় জড়ো হতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে যশোর কোতয়ালি মডেল থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়। 

এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আমজাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করে ঘটনার মিমাংসা করে ক্ষুব্ধ শিক্ষার্থীদের নিয়ে যান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!