ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকায় প্রথম আলোবিরোধী মিছিলে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৪, ২৫ নভেম্বর ২০২৪
ঢাকায় প্রথম আলোবিরোধী মিছিলে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
চট্টগ্রামের প্রবর্তক মোড়ে জনসমাগম

ঢাকায় প্রথম আলোবিরোধী মিছিলে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী সমমনা দলগুলো। রোববার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকায় প্রথম আলোর বিরুদ্ধে অনুষ্ঠিত মিছিলে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে ইসলামী সমমনা দলগুলো পাঁচলাইশ থানাধীন ২নং গেটের বিপ্লবী উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রবর্তক মোড় ঘুরে পুনরায় বিপ্লবী উদ্যানে গিয়ে শেষ হয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান জানান, রাত পৌনে ৯টার দিকে অন্তত দুই শতাধিক লোক নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে প্রবর্তক মোড়ে জড়ো হয়। এ সময় তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে।

Advertisement

ওসি আরো জানান, একটি মিছিল প্রথম আলো কার্যালয়ের দিকে আসছে এমন তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। বর্তমানে সেখানে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার কিংবা আটক করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!