[ দেশজুড়ে ]
মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটের মোরেলগঞ্জে হালিমোন আক্তার নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে থানা ভবন সংলগ্ন পৌরসভার বারইখালী গ্রামের সুজন মাতুব্বরের ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
হালিমোন ঐ গ্রামের রানা মাতুব্বরের মেয়ে। হালিমোনের মা নেই। ভাইবোন নেই। তার বাবাও দিনমজুরের কাজে ঢাকায় রয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে হালিমোন তার চাচা সুজন মাতুব্বরের ঘরে যায়। ১০টার দিকে ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার লাশ। এ সময় ওই ঘরে অন্য কেউ ছিল না বলেও স্থানীয়রা দাবি করেন।
.png)
মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, মেয়েটির লাশ হেফাজতে নেওয়া হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!