সোমবার (২৫ নভেম্বর) ভোরে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বিপ্লব চন্দ্র দাস, শিমুল চন্দ্র দাস, মিটন চন্দ্র দাস, যুবরাজ চন্দ্র দাস, ভিবেষ মজুমদার, মো. আব্দুল্লাহ, রিয়াজ উদ্দিন, মো. নিজাম উদ্দিন, রণজিৎ চন্দ্র দাস, মো. মামুন, রাজীব চন্দ্র দাস, মো. এমরান, মো. কাশেম ও মো. রিয়াজ।
.png)
কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহিন জঙ্গলে অবস্থান করে বিভিন্ন নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কোস্ট গার্ডের একটি দল তাদের আস্তানায় অভিযান চালায়। অভিযানে ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
হাতিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হবে।