ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে ধরা পড়ল ৫০ কেজির কচ্ছপ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ২৫ নভেম্বর ২০২৪
জেলের জালে ধরা পড়ল ৫০ কেজির কচ্ছপ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় এক জেলের জালে ৫০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ ধরা পড়েছে। 

রোববার উপজেলার পক্ষিয়া বন সংলগ্ন আগুনমুখা নদী থেকে কচ্ছপটি জেলে সাইফুল ইসলামের জালে আটকা পরে। একইদিন বনকর্মীরা ওই কচ্ছপটি উদ্ধার করে আগুনমুখা নদীতে অবমুক্ত করেন।  

গলাচিপা সদর ইউপির পক্ষিয়া গ্রামের জেলে সাইফুল ইসলাম বলেন, শনিবার রাতে ইলিশ মাছ ধরার জন্য জো (জোয়ার) এর সময় তিনি আগুন মুখা নদীতে জাল ফেলেন। পরদিন ভোরে জাল তোলার সময় প্রায় ৫০ কেজি ওজনের একটি কচ্ছপ ধরা পড়ে। কচ্ছপটি লোন্দা স্লুইস গেট এলাকায় আনা হলে মানুষের ভিড় জমে যায়। 

Advertisement

জেলে মো. ফারুক মিয়া ও ওয়াসিম মৃধা বলেন, তারা কখনো এ ধরনের কচ্ছপ আর আগুনমুখা ধরা পড়তে দেখেননি।  

পক্ষিয়া বন বিভাগের বিট অফিসার মো. জামাল হোসেন বলেন, জেলের জালে ধরা পড়া জলপাইরাঙ্গা কচ্ছপটি বাংলাদেশে পান্না কাছিম নামে পরিচিত। তিনি দীর্ঘ দুই যুগের চাকরি জীবনে সেখানে এত বড় সামুদ্রিক কচ্ছপ ধরা পড়তে দেখেননি। 

গলাচিপা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন বলেন, রোববার বিকেলে আগুনমুখা পানপট্টি এলাকা সংলগ্ন আগুনমুখা নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!