ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেক্সিমকোর শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪, ২৬ নভেম্বর ২০২৪
বেক্সিমকোর শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার
ছবি: ডেইলি বাংলাদেশ

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক শ্রমিকদের অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা।

সোমবার ২৫ নভেম্বর রাত পৌনে ৬টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক শ্রমিকদের অক্টোবর মাসের বকেয়া বেতন যার যার একাউন্টে প্রবেশ করে। তবে, বেতন না পাওয়ার আশংকায় সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা কাশিমপুর থানাধীন  চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করে।

ঐ সময়ে উত্তেজিত শ্রমিকরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় অবস্থিত গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন এর শ্রমিকদেরকে কাজ বন্ধ করে তাদের সঙ্গে আন্দোলনে যোগদান করার আহ্বান জানানোর পরও আন্দোলনে যোগ না দেওয়ায় ঐ ফ্যাক্টরির গেইট ভাঙচুর এবং আনসার ব্যারাকের চেয়ার টেবিল মেইন রোডে নিয়ে এসে আগুন ধরিয়ে দেয়। সেনা টহল ঘটনাস্থলে পৌঁছে  শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকরা সেনা টহলের একটি জিপ গাড়ি ভাঙচুর করে ও ২-৩ জন সেনা সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে জানা যায়। রাত ৭টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!