ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে ট্রাক-ভ্যানের সংঘর্ষে নিহত ২

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ২৬ নভেম্বর ২০২৪
নাটোরে ট্রাক-ভ্যানের সংঘর্ষে নিহত ২
লালপুরে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের লালপুরে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি নাছির উদ্দিন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের কদিমচিলান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

খুলনা থেকে বনপাড়াগামী একটি ট্রাক চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছে গিয়ে আটকে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক আলপু (৬০) নিহত হন। তিনি ডাঙ্গাপাড়া গ্রামের ইসারুদ্দিনের ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালক মো. মোস্তাকিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মো. মোস্তাকিম কচুয়া থানার বাসিন্দা।

ওসি নাছির উদ্দিন জানান, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!