ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে বিআরটিসি বাস ও মহুয়া পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ২৬ নভেম্বর ২০২৪
ময়মনসিংহে বিআরটিসি বাস ও মহুয়া পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ শহরস্থ পাটগুদাম ব্রিজ টার্মিনাল থেকে নেত্রকোণা জেলায় চলাচলকারী বিআরটিসি বাস ও মহুয়া পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত রাত সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণা শহর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিআরটিসি বাস ও মহুয়া বাসের চালকদের মধ্যে রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে দুই বাসের সুপারভাইজারের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে বিআরটিসি বাসের শ্রমিকেরা ব্রিজ এলাকায় এসে মহুয়ার কাউন্টার ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে। এতে ২-৩ জন মহুয়া বাসের শ্রমিক আহত হয়। পরবর্তীতে পরিবহন শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে ব্রিজ এলাকায় রাস্তা অবরোধ করে রেখে যান চলাচল বন্ধ করে দেয়। 

পরবর্তীতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় এবং যানচলাচল স্বাভাবিক হয়।

Advertisement

সকাল থেকে এ রোডে যানচলাচল স্বাভাবিক ছিল পরবর্তীতে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ব্রিজ টার্মিনাল এলাকায় কর্মরত পরিবহন শ্রমিকরা নিজস্ব বাস চলাচল বন্ধ করাসহ সকাল ১০টা থেকে সকল বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেন। এতে ময়মনসিংহ থেকে নেত্রকোণা ও কিশোরগঞ্জ রোডে চলাচলকারী সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।   

ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত ব্রিজ টার্মিনালে কর্মরত পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবে বলে জানা যায়। বর্তমানে ঢাকা রোডে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!