মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ইউএস বাংলার একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী দুলাল জমাদ্দারের কাছ থেকে নয় লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় দুই কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের। দুলালের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ফ্লাইটের কর্তব্যরত ক্রুরা তাকে অফলোড করেন। পরবর্তীতে তল্লাশি করে বিদেশি মুদ্রা পাওয়া যায়। তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করা হচ্ছে।
.png)