[ দেশজুড়ে ]
চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুলের জানাজা সম্পন্ন
চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুলের জানাজা সম্পন্ন
চট্টগ্রাম আদালত চত্বরে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় আদালত ভবনের চত্বরে তার জানাজায় অংশ নেন আইনজীবীরা।
এদিকে, বুধবার আইনজীবীরা চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন।
জানাজায় উপস্থিত ছিলেন উপদেষ্টা হাসান আরিফ ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারি: ওসমান।
.png)
জানাজ শেষে নিহতের লাশ ২য় জানাজার জন্য জমিয়াতুল ফালাহ ময়দানে নিয়ে যাওয়া হয়। এ সময় কিছু উত্তেজিত আইনজীবীরা মুন্সিখানা ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!