[ দেশজুড়ে ]
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার ইউনিটের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত চট্টগ্রাম বারের সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ ও আদালতের আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ।
মিছিল শেষে আদালত প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শীর্ষ আইনজীবী হত্যার বিচার দাবি করেন। তারা বলেন, আইনজীবীদের ওপর আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
.png)
সমাবেশ উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বকসি জুবায়ের, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট নিয়ামুল হক ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শেফুল আলী প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মৌলভীবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!