ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাকরিচ্যুত বিজিবি সদস্যদের পুনর্বহালে শরীয়তপুরে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ২৭ নভেম্বর ২০২৪
চাকরিচ্যুত বিজিবি সদস্যদের পুনর্বহালে শরীয়তপুরে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার সকালে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি’ পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের জেরে চাকরিচ্যুতরা এ কর্মসূচি পালন করেন। এতে নেতৃত্ব দেন চাকুরিচ্যুত হাবিলদার আব্দুল হামিদ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি (পিলখানা) ঢাকায় পরিকল্পিত হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে দোষীদের বিচার করতে হবে। এছাড়া যারা নির্দোষ তাদের মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হোক। পিলখানার হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বিধায় তথাকথিত বিডিআর বিদ্রোহ কথাটি বাতিল করতে হবে।

Advertisement

তারা আরো বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এ কারণে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাকরিচ্যুত নিরাপরাধ বিজিবি সদস্যদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার দাবি জানাচ্ছি। 

মানববন্ধনে উপস্থিতি ছিলেন, শরীয়তপুর বিডিআর কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ল্যান্স নায়েক আব্দুস সোবাহান, সিপাহী ইব্রাহিমসহ অন্যান্য চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!