ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ২৭ নভেম্বর ২০২৪
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি দখল নিয়ে আদিবাসী ও ভূমিহীন দু’পক্ষের সংঘর্ষে পৃতি সরেন হাসদা (৫০) নামের একজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে কারিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

হরিপুর থানারর ওসি (ওসি) তদন্ত শরিফুল জানান, দামোল গ্রামের আদিবাসী বুধু হাসদা গং তাদের পৈত্রিক সম্পত্তি দাবি করে দখল নেয়ার জন্য গেলে দু’পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আদিবাসীদের ছোড়া তিরে কয়েকজন তিরবৃদ্ধ হন। সংঘর্ষে গুরুতর আহত হয়ে পৃতি সরেন হাসদা নামের একজন আদিবাসীর ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!