[ দেশজুড়ে ]
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্ৰামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে নোয়াগড় গ্ৰামের ৯ মন্ত ওয়ার্ডের সাবেক মেম্বার শাহাজাহান মিয়া ও একই গ্ৰামের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মুকিবের নেতৃত্বে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন। পরে সেনাবাহিনী ও আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!