ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলি, নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ১০ নভেম্বর ২০২৪
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলি, নিহত ১
সংঘর্ষ। প্রতীকী ছবি

কুষ্টিয়ায় মিরপুর উপজেলায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে   গুলিবিদ্ধ হয়ে তৌহিদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৩ জন। 

রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নওদা বহলবাড়িয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তৌহিদুল নওদা খাদিমপুর গ্রামের মুজাহার আলী সরদারের ছেলে।

আহতরা হলেন- নওদা খাদেমপুর এলাকার আতিয়ার সরদারের ছেলে আলামিন (৩০), রাজু সরদারের ছেলে রুবেল (২৭), চেরু সরদারের ছেলে লিটু ও আজিজ, নাসিরের ছেলে রিজভী ও জুয়েল এবং মৃত মোজাহার সরদারের ছেলে আনিচুর, রুস্তম প্রামানিকের ছেলে এজাবার (৪৫), আতিয়ার সরদারের ছেলে জাহাঙ্গীর (৫০)। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মৃত কাশেম আলীর ছেলে কুদু সরদার, সাত্তারের ছেলে ইসলাম, কাদেরের ছেলে সাজাহান এবং আফজাল গাইনের ছেলে টিপু গাইন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম।

তিনি জানান, গাইন ও সরদার বংশের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তৌহিদুল ইসলাম নামে সরদার বংশের একজন মারা গেছেন। এছাড়া কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!