ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসনাত-সারজিসের গাড়ির বহরে ট্রাকচাপা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ২৭ নভেম্বর ২০২৪
হাসনাত-সারজিসের গাড়ির বহরে ট্রাকচাপা
হাসনাত আব্দুল্লাহ-সারজিস আলম ও দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরে থাকা একটি গাড়ি ট্রাকচাপায় পড়েছে।  ঐ গাড়িতে দুমড়ে-মুচড়ে  গেলেও তারা সেটিতে অবস্থান করছিলেন না। 

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচাপার ঘটনা ঘটলেও কেউ হতাহত হননি। 

ইসকন সন্ত্রাসীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরে থাকা একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

Advertisement

লোহাগাড়া থানার এএসআই মো. আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!