ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিহত আইনজীবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবককে থানায় সোপর্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৭, ২৮ নভেম্বর ২০২৪
নিহত আইনজীবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবককে থানায় সোপর্দ
নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকনের উগ্রবাদীদের হাতে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। 

গত বুধবার (২৭ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উত্তর উত্তরসুর নিবাসী কল্লোল দেবের (৩৯) বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর কমেন্টের অভিযোগ ওঠে। তিনি নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে গরুর সঙ্গে তুলনা করেন। 

ফেসবুকে এমন কমেন্টের প্রেক্ষিতে স্থানীয় শিক্ষার্থী ও জনতার মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিয়ে কল্লোলকে সোপর্দ করে।

Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত এলাকায় সাইফুল ইসলাম আলিফ হত্যার শিকার হন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে নিয়ে যাওয়ার পথে ইসকন সদস্য ও চিন্ময়ের অনুসারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে চিন্ময় কৃষ্ণ দাসকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। 

এ সময় তারা আদালত চত্বরে অবস্থিত মসজিদে ভাঙচুর চালায়। একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। পরে সাইফুলকে ধরে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!