পরীক্ষায় ৭ বিষয়ে ফেল করে যে কাণ্ড ঘটালেন রহিম
নড়াইলের কালিয়া উপজেলায় নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুর রহিম নামে এক শিক্ষার্থী।
বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার নড়াগাতি থানার ডুমরিয়া সোসাইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আব্দুর রহিম ডুমরিয়া গ্রামের মো. ফুরকান মোল্যার ছেলে। তিনি যোগানিয়া ডি. এন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতি থানার ওসি মো. শরিফুল ইসলাম।
পরিবার ও সহপাঠী সূত্রে জানা গেছে, এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় ৭ বিষয়ে ফেল করেন আব্দুর রহিম। এ কারণে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। ভয়ে ঘটনাটি পরিবারের কাউকে কিছু না জানিয়ে বুধবার সকালে রশি হাতে বাড়ি থেকে বেরিয়ে যান রহিম। পরে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আব্দুর রহিমকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ ।
নড়াগাতি থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে- পরীক্ষায় ফেল করার আত্মহত্যা করেছেন রহিম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।