ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ২৮ নভেম্বর ২০২৪
সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 
বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুনামগঞ্জ জেলা ইউনিট।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুক আলম, সাধারণ সম্পাদক আইনজীবী ফোরাম অ্যাডভোকেট আব্দুল হক, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল (পিপি), সাংগঠনিক সম্পাদক আইনজীবী ফোরাম অ্যাডভোকেট সালে আহমেদ (এপিপি)।

Advertisement

বক্তারা বলেন, ইসকন একটি সন্ত্রাসী উগ্রপন্থী সংগঠন, ভারত সরকারের মদদপুষ্ট। ইসকন আওয়ামী লীগের দালাল। তারা আমাদের চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে। ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!