[ দেশজুড়ে ]
জামালপুরে সাবেক ছাত্রলীগ নেতা মিরাজ আটক
গ্রাফিক্স। ডেইলি বাংলাদেশ
জামালপুরের ইসলামপুর উপজেলায় অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন মিরাজকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে তাকে উপজেলার পার্থশী ইউনিয়নের রোহার কান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পার্থশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
জানা যায়, সকালে উপজেলার পার্থশী ইউনিয়নের রোহার কান্দা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন মিরাজকে আটক করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!