ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ২৮ নভেম্বর ২০২৪
বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
টঙ্গীবাড়ী থানা -ফাইল ফটো

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী মোখলেস তালুকদারের (৬২) মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হন অটোচালক। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অটোতে চড়ে কুন্ডেরবাজার থেকে নওপাড়া এলাকায় মেঝ ভায়রার কুলখানিতে অংশ নেয়ার উদ্দেশ্যে রওনা হন মোখলেস তালুকদার। কিছু দূর এগোতেই সিপাহীপাড়া-নিমতলা সড়কে সিপাহীপাড়াগামী একটি বাসের সঙ্গে নিমতলাগামী ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এসময় বাসের নিচে চাপা পড়ে নিহত হন মোখলেস। পরে স্থানীয়রা মরদেহ হাসপাতালে নিয়ে আসেন।

ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!