[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে কোর কমিটির সভা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে কোর কমিটির অনুষ্ঠিত হয়।
কোর কমিটির সভায় জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল উপজেলা পর্যায়ে সর্বসাধারণের সমন্বয়ে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হবে। নাশকতা করতে পারে এমন ব্যক্তিদের অতিদ্রুত গ্রেফতার করতে যৌথ বাহিনীকে আরো তৎপর হওয়ার জন্য সুপারিশ করা হয়।
২৯ নভেম্বর জুম্মার নামাজের পর চট্রগ্রামের আইনজীবী হত্যা কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা না করতে পারে সে জন্য যৌথ বাহিনীর টহল দেওয়ার জন্য সুপারিশ করা হয়।
.png)
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, বেঙ্গল ক্যাভ্যালরি বগুড়া সেনানিবাসের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. সেলিম রেজা, ৫৯, বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মনির উজ জামান, জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!