ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের আইনি সচেতনামূলক ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪২, ২৯ নভেম্বর ২০২৪
আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের আইনি সচেতনামূলক ক্যাম্পেইন
ব্লাস্ট এনজিওর উদ্যোগে গার্মেন্টস শ্রমিকদের আইনি সচেতনামূলক ক্যাম্পেইন। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন নিচিন্তপুর তালতলা মাঠে ব্লাস্ট এনজিওর উদ্যোগে গার্মেন্টস শ্রমিকদের আইনি সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আশুলিয়া থানাধীন নিচিন্তপুর তালতলা মাঠে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এনজিওর উদ্যোগে গার্মেন্টস শ্রমিকদের আইনি সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় ব্লাস্টের প্রজেক্ট ম্যানেজার মো. তৈবুর রহমান,প্রোগ্রাম অফিসার মো. আমান উল্লাহ, লিগ্যাল অ্যাডভাইজার মোছা. সিফাত ই-নুর খানমসহ বিভিন্ন ফ্যাক্টরির গার্মেন্টস শ্রমিক আছেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্যারা লিগ্যাল অলিউল্লাহ ব্লাস্ট এনজিও, জামগড়া, আশুলিয়া থানা শাখার প্রতিনিধি। 

আলোচনায় গর্ভবতী নারী গার্মেন্টস শ্রমিকদের ছুটি, নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান, কর্মস্থলে যৌন নিপীড়ন ও হয়রানিমূলক আচরণের আইনি প্রতিকার নিয়ে আলোচনা হচ্ছে। প্রোগ্রামটি বিকেল সাড়ে ৪টার দিকে শেষ হবে বলে জানা যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!