[ দেশজুড়ে ]
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভা
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করার লক্ষ্যে কমিটি প্রণয়ন বিষয়ে একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের বিজিবি ক্যাম্প পার্ক এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কমিটিতে দায়িত্ব নিতে আগ্রহী জেলার অন্যান্য উপজেলা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসমন্বয়ক মো. ফোয়াদ হাসান। এছাড়া জেলার খসড়া কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরাসহ ময়মনসিংহ জেলার অন্যান্য উপজেলা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!