[ দেশজুড়ে ]
ইসকনকে নিষিদ্ধের দাবিতে সখিপুরে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের সখিপুরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের ফাঁসি ও উগ্রবাদী সংগঠন বাংলাদেশ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর বিকেলে ৩টার দিকে উপজেলার নলুয়া বাজার থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুনরায় বাজারে এসে শেষ হয়। স্থানীয় জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় সখিপুর উপজেলা সমন্বয়ক খোরশেদ আলম, হাফেজ মাওলানা মাসুদ, স্থানীয় মুসলিম জনতা ও অন্যান্য সমন্বয়করা উপস্থিত ছিলেন।
.png)
কর্মসূচিতে উপস্থিত বক্তারা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেফতার ও দ্রুত শাস্তির দাবি জানান। এছাড়া ইসকনকে একটি জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি জানান।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!