এদিকে, লাশের পাশে থেকে ৫টি গুলির খোসা উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
.png)
শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলে লাশ উদ্ধার করা হবে। এছাড়া আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদঘাটনে কাজ শুরু হয়েছে।