ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামিন পেয়ে ফের ভারতে যাওয়ার চেষ্টা, নারী-শিশুসহ আটক ৪

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬, ৩০ নভেম্বর ২০২৪
জামিন পেয়ে ফের ভারতে যাওয়ার চেষ্টা, নারী-শিশুসহ আটক ৪
নারী-শিশুসহ আটক ৪। ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানবপাচারকারীর বাড়ি থেকে দুইদিন আগে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। পরে তাদেরকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ তাদেরকে আদালতে পাঠালে বিচারক ২ শিশু ও ২ নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতেই আবারো ভারতে যাওয়ার চেষ্টাকালে ওই চারজনকে আটক করেছে বিজিবি।

শনিবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন।

তিনি জানান, গত ২৮ নভেম্বর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানবপাচারকারী ওয়াসকুরুনীর বাড়ি থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

Advertisement

তিনি আরো জানান, শুক্রবার সকালে ওই ৮ জনকে আদালতে পাঠায় পুলিশ। তাদেরকে আদালতে তোলার পর বিচারক লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার তালহাকে (২) জামিন দেন। বাকি চারজনকে কারাগারে পাঠান। এদিকে, জামিন পেয়ে রাতেই ওই চারজন আবারো লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা তাদেরকে ফের আটক করেন। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, শনিবার দুপুরে আটকৃত ২ শিশু ও ২ নারীকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!