[ দেশজুড়ে ]
জোড় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলমান জোড় ইজতেমায় প্রায় দুই লাখ মুসল্লি অংশগ্রহণ করেছেন। শুক্রবার শুরু হওয়া এই পাঁচ দিনব্যাপী ইজতেমায় ১৮টি দেশের ২৫৭ জন মুরুব্বি উপস্থিত রয়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) সকালে আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমায় ফরিদপুরের আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে এক মুসল্লি মারা গেছেন।
জানা গেছে, বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। বিকেলে বয়ান করবেন মাওলানা ফারুক এবং রাতে ভারতের মাওলানা ইবরাহীম দেউলা। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে এই ইজতেমা শেষ হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!