ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে মূর্তি ভাঙচুরের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৫৫, ৩০ নভেম্বর ২০২৪
টাঙ্গাইলে মূর্তি ভাঙচুরের অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি সার্বজনীন কালী মন্দিরের মূর্তি ভাঙার অভিযোগ উঠেছে।

শুক্রবার দিনগত রাত ১২টা থেকে আজ ভোর ৫টার মধ্যে উপজেলার বানাইল ইউনিয়নের দূরপাশা গ্রামের নবপ্রতিষ্ঠিত একটি সার্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ভোররাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বানাইল ইউনিয়নের দূরপাশা গ্রামের নবপ্রতিষ্ঠিত সার্বজনীন কালী মন্দিরের চারটি মূর্তির মাথা ভেঙে ফেলে। এর মধ‍্যে কালী প্রতিমার মাথা দুষ্কৃতকারীরা মন্দিরের সামনের দিকের টিনের সঙ্গে বেঁধে রেখে যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!