ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাগলা মসজিদে মিললো রেকর্ড ৮ কোটি ২১ লাখ টাকা, গুনতে লাগল ১১ ঘণ্টা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ৩০ নভেম্বর ২০২৪
পাগলা মসজিদে মিললো রেকর্ড ৮ কোটি ২১ লাখ টাকা, গুনতে লাগল ১১ ঘণ্টা
পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনার ছবি

১১ ঘণ্টায় শেষ হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা। এবার রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গেছে। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।

শনিবার সকাল ৭টায় দান বাক্সগুলো খোলা হয়। পরে তা মসজিদের দোতলায় গণনার জন্য নেয়া হয়। প্রায় ১১ ঘণ্টায় ৪০০ জনের একটি দল এ টাকা গণনার কাজ করে।

দিনভর টাকা গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে জানা গেছে, দান বাক্সগুলোতে মোট ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার ছিল।

Advertisement

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!