[ দেশজুড়ে ]
সিলেটে বিভাগীয় ক্বারী সম্মেলন অনুষ্ঠিত
সিলেটে বিভাগীয় ক্বারী সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত।
সিলেটে বিভাগীয় ক্বারী সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে নগরীর দরগাহ গেট সংলগ্ন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তারলিলুল কোরআন ক্বিরাত প্রশিক্ষণ বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় এ কর্মশালায় উপস্থিত ছিলেন- চট্টগ্রামের মাওলানা ক্বারী তারেক আবেদীন কাদেরী, সিলেট সরকারি আলিয়া মাদরাসার দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মাওলানা জিয়াউল হক চৌধুরী, তারলিলুল কোরআন ক্বিরাত প্রশিক্ষণ বাংলাদেশ- এর পরিচালক মাওলানা খাজা মইনুদ্দিন আহম্মদ জালালাবাদী, তারলিলুল কোরআন ক্বিরাত প্রশিক্ষণ বাংলাদেশ- এর সচিব অধ্যক্ষ মাওলানা মুফতি বদরুর রেজা সেলিম প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!