ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

২৩তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুক্রবার

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ২৮ নভেম্বর ২০২৪
২৩তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুক্রবার
আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের ব্যানার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এবারের সম্মেলন।

আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের শায়খ ক্বারী ইয়াসির শারক্বউঈ, ইরানের ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনোয়ার নাফীসী, এবং মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ।

এবারের সম্মেলনের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও প্রধান পৃষ্ঠপোষক পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মো. মিজানুর রহমান।

Advertisement

ইক্বরা’র সভাপতি শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আজহারীর সভাপতিত্বে এতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

১৯৬৬ সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল ইমামুল কুররা মাওলানা ক্বারী মো. ইউসুফ (রহ.) সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারীদের হাত ধরে।

ক্বারী মো. ইউসুফ (রহ.) আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!