ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণহীন ট্রাক কেড়ে নিল ভ্যানচালকের প্রাণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ১ ডিসেম্বর ২০২৪
নিয়ন্ত্রণহীন ট্রাক কেড়ে নিল ভ্যানচালকের প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে বেপরোয়া গতির নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন নাহিদ প্রামানিক (১৮) নামে এক যুবক। রোববার দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ প্রামানিক পাবনা সদর উপজেলার টেবুনিয়া ছোট মাটিয়া গ্রামের মো. সুমন প্রামানিকের ছেলে।

সিসি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দাশুড়িয়া থেকে পাবনা অভিমুখী বেপরোয়া গতির একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে। 

ঈশ্বরদী পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি এম এ ওয়াদুদ বলেন, খবর পেয়ে ভ্যান ও চালকের মরদেহ উদ্ধার করেছি। ট্রাকটি পালিয়ে গেছে। খোঁজ নিয়ে ভ্যানচালকের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঈশ্বরদী
লিংক সফলভাবে কপি হয়েছে!