ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে পৌঁছেছে জাহাজ, ফুল দিয়ে পর্যটকদের বরণ 

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:০৯, ১ ডিসেম্বর ২০২৪
সেন্টমার্টিনে পৌঁছেছে জাহাজ, ফুল দিয়ে পর্যটকদের বরণ 
পর্যটকদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেন দ্বীপের বাসিন্দারা -ছবি: সংগৃহীত

চলতি মৌসুমের পর্যটকবাহী প্রথম জাহাজ সেন্টমার্টিনে পৌঁছেছে। এ সময় পর্যটকদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেন দ্বীপের বাসিন্দারা।

রোববার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ৬৫৩ জন যাত্রী নিয়ে জাহাজটি সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়। এর আগে, সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে রওনা হয় জাহাজটি।

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, বিকেল ৪টার দিকে পর্যটকরা সেন্টমার্টিন পৌঁছেছেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। পর্যটকদের কোনো ধরনের সমস্যা হয়নি।

Advertisement

সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী জানান, প্রথম দিনে ৬৫৩ জন যাত্রী নিয়ে একটি জাহাজ সেন্টমার্টিনে গিয়েছে। পর্যটকরা সুস্থভাবেই পৌঁছেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!