[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে -ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ির চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম-পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ওসি মো. দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় পৌঁছলে অজ্ঞাত এক যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের কার্যক্রম অব্যাহত রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!