ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্গাপুরে যুবদলের কর্মী সমাবেশ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ১ ডিসেম্বর ২০২৪
দুর্গাপুরে যুবদলের কর্মী সমাবেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে যুবদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুল্লাগড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সদস্যসচিব ইউসুফ হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হৃদয় মন্ডলসহ দুর্গাপুর উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!