ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহাগড়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪২, ২ ডিসেম্বর ২০২৪
লোহাগড়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
চিকিৎসা নিচ্ছেন আহত পুলিশ সদস্য শাওন হোসেন

নড়াইলের লোহাগড়ায় শাওন হোসেন নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মধ্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত শাওন হোসেন উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে। তিনি বরিশাল রেঞ্জে কর্মরত। ২৭ নভেম্বর ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন তিনি।

Advertisement

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের পুলিশ কনস্টেবল দেলোয়ার ফকিরের সঙ্গে একই গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে পুলিশ কনস্টেবল শাওন হোসেনের দীর্ঘদিন ধরে জমি ও ঘরবাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার দুপুর ২টার দিকে একই গ্রামের মৃত আমির হোসেন ফকিরের ছেলে মফিজ ফকির, লায়ন ফকির, মেহেদী ফকির, আব্দুর রহমান, শাহানারা বেগম ও রুমা বেগম রাম দা, ছ্যান দা, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত শাওন হোসেনের বাড়িতে হামলা চালান। এ সময় দুর্বৃত্তরা পুলিশ কনস্টেবল শাওন হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে এলাকাবাসী শাওনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় শাওনের সঙ্গে থাকা অন্যদেরও মারধর করা হয়। 

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!