[ দেশজুড়ে ]
চিন্ময় দাসের মুক্তির দাবিতে পেট্রাপোলে বিজেপির বিক্ষোভ
বিজেপির সমাবেশের ব্যানার
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে বিক্ষোভ করেছে বিজেপি।
সোমবার পেট্রাপোল এলাকায় সমাবেশ করেন বিজেপি সমর্থকরা। এতে বক্তব্য দেন বিজেপি নেতা ও রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। পরে বেনাপোল আইসিপি চেকপোস্ট জিরো পয়েন্ট হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছাড়াও রাজ্য পুলিশের পক্ষ থেকে সীমান্ত জুড়ে নেয়া হয়েছিল বাড়তি সতর্কতা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!