ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় সিডকো গ্রুপ ফ্যাক্টরির শ্রমিকদের কর্মবিরতি

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ২ ডিসেম্বর ২০২৪
আশুলিয়ায় সিডকো গ্রুপ ফ্যাক্টরির শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় সাধারণ ছুটি ও বন্ধ শেষে সিডকো গ্রুপ (কম-৩৫০) ফ্যাক্টরি খোলা হলেও কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

সোমবার সকাল ৮টার দিকে আশুলিয়া থানাধীন চিত্রশাইল এলাকাস্থ সিডকো গ্রুপ ফ্যাক্টরি খোলা হয়। শ্রমিকরা যথাসময়ে ফ্যাক্টরিতে প্রবেশও করেন। তবে কাজ শুরু না করে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করেন তারা।

উল্লেখ্য, ফ্যাক্টরির মালিক গত অক্টোবর মাসের বেতন পরিশোধ করতে পারেননি বিধায় শ্রমিকেরা ফ্যাক্টরি ভাঙচুর করতে পারেন; এই আশঙ্কায় ২৬ নভেম্বর থেকে ফ্যাক্টরি বন্ধ রাখা হয়। ১ ডিসেম্বর বেতন পরিশোধ সাপেক্ষে ফ্যাক্টরি খোলা হয়। শিল্প পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!