ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপের সঙ্গে সংঘর্ষ, ২ মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৬, ৩ ডিসেম্বর ২০২৪
পিকআপের সঙ্গে সংঘর্ষ, ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিহতরা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মশরিয়া এলাকায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হন।

সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদরাসার কাছের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের সাকিন আহমদ (১৯) ও সুপ্রাকান্দি গ্রামের রাফি আহমেদ (২১)। আহত রাজু ধর (১৮) খলাগাঁও গ্রামের মনজু ধরের ছেলের।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে নিজ এলাকা থেকে মৌলভীবাজার যাচ্ছিলেন তারা। এ সময় রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া নামক স্থানে রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জের পথে যাওয়া পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পুলিশ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আমরা পিকআপ ও মোটরসাইকেল উদ্ধার করেছি। ঘটনার পরেই পালিয়েছেন পিকআপ চালক।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!