ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাজি মার্কেটে ভয়াবহ আগুন, দগ্ধ ৫

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২১, ৩ ডিসেম্বর ২০২৪
হাজি মার্কেটে ভয়াবহ আগুন, দগ্ধ ৫
সুজানগরে হাজি মার্কেটে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

পাবনার সুজানগরে হাজি মার্কেটের ভয়াবহ আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ওই মার্কেটের অন্তত ১০টি দোকান আগুন পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মার্কেটের জোনাব আলীর পেট্রোলের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণ করা হচ্ছে। আগুন একে একে ওই মার্কেটের অন্তত ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। 

Advertisement

পাবনা জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম জানান, দগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে সুজানগর ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে যায়। তারা ব্যর্থ হওয়ার পর পাবনা, সাঁথিয়া ও কাশিনাথপুর থেকে আরো তিনটিসহ মোট চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: আগুন পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!