[ রাজধানী ]
কচুক্ষেতে সোয়েটার কারখানায় আগুন
কচুক্ষেতে সোয়েটার কারখানায় আগুন; ছবি: সংগৃহীত
রাজধানীর কচুক্ষেত এলাকায় একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে। প্রায় দুই ঘন্টার প্রচেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রাত ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।।
.png)
তিনি বলেন, কচুক্ষেতে ছয়তলা ভবনের পাঁচতলায় একটি সোয়েটার কারখানায় আগুন লাগার খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ চালায়। প্রায় দুই ঘন্টার প্রচেষ্টা শেষে রাত ১২টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/AS
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!