বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, আর যাই হোক হুট করে মাছ আমদানি বন্ধ করবে না। কেননা ওপারের সেভেন সিস্টার্স বলে খ্যাত সাতটি রাজ্যে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা রয়েছে।
এদিকে মাছ আমদানিতে আগ্রহ থাকলে ওপারে বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে হোটেল পরিসেবা। সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর আগে বাংলাদেশিদের চিকিৎসাসেবা দিবে না বলে ঘোষণা দেয় আইএলএস নামে এজটি হাসপাতাল।
.png)
জানা যায়, চিন্ময় দাস গ্রেফতার ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি চলছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ত্রিপুরাসহ বিভিন্নস্থানে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। ভারতীয় পতাকা অবমাননার অভিযেগ তুলে সেদেশে বাংলাদেশি পতাকা পুড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ সোমবার ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনারের আগরতলার কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে অবশ্য দুঃখ প্রকাশ করা হয়।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেসার ভূইয়া জানান, মঙ্গলবার সকাল থেকেই মাছ যাওয়া শুরু হয়েছে। পাঠানো হবে আরো মাছ। তবে তাদের সভা থাকায় আজ সকাল থেকেই মাছ পাঠানোর কাজ শুরু হয়।