মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে আইনজীবী সমিতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট মাসুক আলম ও অ্যাডভোকেট এনাম আহমদ প্রমুখ।
.png)
বক্তারা বলেন, সারাদেশের আইনজীবীরা আতঙ্কে সময় কাটাচ্ছেন। আমাদের দাবি, আইনজীবী সুরক্ষা আইন দ্রুত করতে হবে। কারণ আইনজীবীদের জীবন ও পেশাগত ঝুঁকি রয়েছে, সেটা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তাই সারাদেশের আইনজীবীরা আজকে রুখে দাঁড়িয়েছেন। আমরা বলতে চাই আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত হতে হবে।