নিহতের নাম শরিফুন ওরফে রেকসানা (৪৫)। সোমবার রাত ৮টার দিকে শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ।
ওসি জানান, শাজাহানপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের আবু জাফর গত ১৭ বছর যাবত মালয়েশিয়ায় থাকেন। স্ত্রী শরিফুন দুই ছেলে ও এক মেয়ে নিয়ে গ্রামে থাকতেন। দুই মাস আগে আবু জাফর বাড়িতে আসেন। স্ত্রী তার অনুপস্থিতিতে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন বলে তাকে সন্দেহ করেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে গত ২৬ নভেম্বর আবু জাফর স্ত্রীকে মারধর করেন। পরে অসুস্থ অবস্থায় ওই রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন সেখান থেকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুন মারা যান। এ খবর পেয়ে আবু জাফর পালিয়ে যান। পরে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
.png)
ওসি আরো জানান, নিহত শরিফুনের মরদেহ রাতেই পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।